ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM
উপদেষ্টা আসিফ নজরুটচল

উপদেষ্টা আসিফ নজরুটচল © সংগৃহীত

জুলাই-অগাস্টের আন্দোলনে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলেই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। ভারতের সাথে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল হোসেন নামে যুবকের মৃত্যুর বিষয়ে প্রশ্ন করা হলে অধ্যাপক নজরুল বলেন, "কোনো রকম মব জাস্টিস, বিচারবহির্ভূত হত্যাকে কোনোভাবেই মেনে নেয়া হবে না। ঢাবির ঘটনায় মর্মাহত। মব জাস্টিস এড়াতে যত রকম পদক্ষেপ নেয়া দরকার, নেয়া হবে।"

এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, এসব ক্ষেত্রে সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে এবং আইনের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬