বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার ঢাকায় দুই দিনের সফরে

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
মার্টিন রেইজার

মার্টিন রেইজার © সংগৃহীত

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার দুই দিনের সফরে ঢাকায়ে এসেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সফরকালে মার্টিন রেইজার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

চলতি অর্থবছরে বাংলাদেশের সংস্কার উদ্যোগে তিন বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। শেখ হাসিনার সরকারের পতনের পর গত মাসে শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার যখন রিজার্ভ ধরে রাখতে ও বিপর্যস্ত অর্থনীতি স্থিতিশীল করতে বহুপাক্ষিক ঋণদাতাদের কাছ থেকে অর্থ চাইছে। ঠিক সেই সময়ে বাংলাদেশ সফরে এলেন মার্টিন রেইজার।

ট্যাগ: ঢাকা
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬