‘মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে’

১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ক্রীড়াঙ্গনে সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তারই অংশ হিসেবে গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেন তিনি। সরেজমিনে সেখানকার চিত্র দেখে হতাশা প্রকাশ করে তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি।

ফেসবুকে পোস্টে তিনি লিখেন, ‘মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। ২০-২২ টাকা প্রতি বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো ১৭০-২২০ টাকা প্রতি বর্গফুট করে ভাড়া দিচ্ছে।’

তিনি আরও লিখেন, ‘বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার। অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না। অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি গেছে।’

চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবসের ভিডিও ভাইরাল, ন…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৪ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬