প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ উপদেষ্টা নাহিদের

১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
উপদেষ্টা নাহিদ

উপদেষ্টা নাহিদ © সংগৃহীত

প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছেন বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানান, ‘আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি। এটা আমরা অস্বীকার করব না।’ এ সময় প্রশাসনে স্থবিরতা বিরাজ করছে বলে স্বীকার করেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা এ কথা জানান।

প্রশাসনিক স্থবিরতা নেমেছে। প্রশাসনের ক্যু’র কথাও বলা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এই উপদেষ্টা বলেন, ‘প্রশাসনে স্থবিরতা তো আছে। এটা আমরা লক্ষ্য করছি। আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি। এটা আমরা অস্বীকার করব না।’

তিনি বলেন, ‘যেহেতু অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হচ্ছে, তাই আমরা কোনো নিয়মতান্ত্রিক পরিস্থিতিতে নেই। ফলে আমাদের নানান দিক থেকে নানা সমস্যা আসছে। প্রতিদিনই নতুন নতুন সমস্যা আসছে, আন্দোলন আসছে, দাবি-দাওয়া আসছে। শ্রমিক অসন্তোষ চলছে। সেগুলো আমাদের মোকাবেলা করতে হচ্ছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা প্রশাসন ঢেলে সাজাচ্ছি। আমরা আশা করছি, প্রশাসনে যে স্থবিরতা সেটা দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে। আমরা যে প্রস্তাবনা বা ১০০ দিনের কর্মসূচি দিচ্ছি, সব মন্ত্রণালয়কে বলে দেয়া হয়েছে, ১০০ দিনের মধ্যে যেন সেই কাজগুলো বাস্তবায়ন করা হয়।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, ‘আশা করি সেক্রেটারিয়েট ক্যু বা এ ধরনের কোনো কিছুর আশঙ্কা নেই। যে স্থবিরতা আছে, সেটা দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে বলে আমরা আশা করি।’

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence