আ’লীগের আমলে গুম ব্যক্তিদের খোঁজে কমিশন গঠন, অভিযোগ দাখিলের আহবান

১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
গুম হওয়া ব্যক্তিদের তথ্য চেয়েছে সরকার

গুম হওয়া ব্যক্তিদের তথ্য চেয়েছে সরকার © প্রতীকী ছবি

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের জন্য গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি গঠন করেছে সরকার। কমিশনের কাছে ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য-প্রমাণাদিসহ অভিযোগ দিতে বলা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ অভিযোগ দাখিল করা যাবে। অতিরিক্ত জেলা জজ ও গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সংযুক্ত কর্মকর্তা মো. বুলবুল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা পুলিশ, র‍্যাব, বিজিবি, সিআইডি, বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, এনএসআই, প্রতিরক্ষা বাহিনী, ডিজিএফআই, কোস্ট গার্ডসহ দেশের অন্য যে কোনো আইন প্রয়োগ ও বলবৎকারী সংস্থার কোনো সদস্য কর্তৃক ২০১০ সালের ১ জানুয়ারি হতে গত ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের নিমিত্ত সরকার কমিশন অফ ইনকোয়ারি গঠন করেছে।

জোরপূর্বক গুমের ঘটনার ভুক্তভোগী নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে লিখিতভাবে অভিযোগ দাখিল করতে পারবেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল সাড়ে ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত অভিযোগ দেওয়া যাবে। তবে বর্ণিত সময়সূচি অনুযায়ী অভিযোগ দাখিলের জন্য হটলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন: নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নে আবু সাঈদ

প্রতিটি অভিযোগনামায় অন্যান্য তথ্যাদিসহ অভিযুক্ত গুমের ঘটনার সুনির্দিষ্ট বিবরণ, ঘটনার স্থান, তারিখ ও সময়, অভিযোগকারী ও তার বাবা-মার নাম, ভুক্তভোগীর নাম ও তার বাবা-মার নাম, ভুক্তভোগীর সঙ্গে অভিযোগকারীর সম্পর্ক, অভিযোগকারী ও ভুক্তভোগীর ডাক-ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল এবং অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তি বা সংস্থার নাম-ঠিকানা ইত্যাদি অবশ্যই উল্লেখ করতে হবে। 

এছাড়া অভিযোগনামায় বর্ণিত গুমের ঘটনার সমর্থনে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণাদি, সাক্ষীদের নাম- ঠিকানার তালিকাসহ অভিযোগকারী ও ভিকটিমের জাতীয় পরিচয়পত্র (যদি থাকে) দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে। কমিশন কর্তৃক পরবর্তীতে প্রয়োজনবোধে অভিযোগ দাখিলকারী ও অভিযুক্ত ব্যক্তি বা তাঁর প্রতিষ্ঠান বা সংস্থার সহিত যোগাযোগক্রমে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।

এতে বলা হয়েছে, দেশের গুম সংক্রান্ত ঘটনার তথ্য সংগ্রহসহ নানাবিধ কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের সঙ্গে পৃথকভাবে যোগাযোগপূর্বক অত্র কমিশন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সহায়তা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবে। এ সংক্রান্ত হটলাইট নম্বর : 01701-662120, ০২-৫৮৮১২১২১ ই-মেইল: edcommission.bd@gmail.com। কমিশন কার্যালয়ের ঠিকানা: ৯৬, গুলশান এভিনিউ, ঢাকা।

সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত
  • ২৯ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি, কত আবেদন পড়েছে জানাল এনবিআর
  • ২৯ মার্চ ২০২৬
ভাড়া দিতে না পেরে ছাড়তে হয় বাড়ি, হোটেলে থেকে ১৪ লাখ টাকা বা…
  • ২৯ মার্চ ২০২৬
মিয়ানমারে পাচার হচ্ছিল ১৬০০ লিটার ডিজেল, অতঃপর..
  • ২৯ মার্চ ২০২৬
২০ দিনের ছুটি শেষে আজ খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • ২৯ মার্চ ২০২৬
ইসরায়েলি কারাগারে বিনা অভিযোগে বন্দি ফিলিস্তিনি বাবার মৃত্য…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence