শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ

১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM

© সংগৃহীত

নানা কারণে বেশ কিছু মার্কেট ও নির্দিষ্ট এলাকা প্রতিদিন বন্ধ রাখা হয় রাজধানীতে। কেনাকাটার প্রয়োজনে হয়তো প্রতিদিনই আপনাকে কোথাও না কোথাও যেতে হয়। আবার কিছু কিছু দর্শনীয় স্থানে সাপ্তাহিক ছুটি থাকে। তাই কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে আগে জেনে নিন আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কোন কোন এলাকা ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।

বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান
সামরিক জাদুঘর এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা।

এছাড়াও শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

ট্যাগ: বন্ধ
ঢামেক চিকিৎসকের ওপর হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২,…
  • ২৩ আগস্ট ২০২৬
ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
ফেনীর লালপোল বেদেপল্লিতে মাদকবিরোধী অভিযান, আটক ১৭
  • ২৩ আগস্ট ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস শুরুর …
  • ২৩ আগস্ট ২০২৬
খাটের পাশে পড়েছিল আয়ুশ, সিঁড়িতে প্রীতিলতা-আগামী, ছাদে মেলে …
  • ২৩ আগস্ট ২০২৬
নতুন সূচিতে হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা, সিদ্ধান্ত চূড়ান্ত
  • ২৩ আগস্ট ২০২৬