ভারতকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন মামুনুল হক

১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
মাওলানা মামুনুল হক

মাওলানা মামুনুল হক © ফাইল ফটো

ভারতকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব মামুনুল হক বলেছেন, 'আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করেন সেই নাক আমরা কেটে দেব।’ 

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে এক বাংলাদেশ খেলাফত মজলিশের মাদারীপুর জেলা শাখার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এখন বলবো শুভবুদ্ধির উদয় হোক। দৃষ্টিভঙ্গি পাল্টান। বাংলাদেশের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন। আমাদের পক্ষ থেকে সমতার ভিত্তিতে সদাচরণ পাবেন।

তিনি বলেন,  ‘পরাজিত ঘাপটিমারা পতিত শক্তি যাতে নতুন করে স্যাবোটাজ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে রাতের বেলায় কাল নাগিনী হয়ে সংখ্যালঘুদের ছোবল দিতো। আর দিনে বেলায় ওঝা হয়ে ঝাড়তো। আওয়ামী লীগ প্রতারণার মাধ্যমে রাজনীতি করতো। এখন আওয়ামী লীগ নেই।’ 

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর শাখার সভাপতি হাবিব আহমাদের সভাপত্বিতে বক্তব্য রাখেন, চন্দ্রিবর্দির পীর মাওলানা আলী আহমাদ চৌধুরী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলা জালালুদ্দিন আহমদ, মুফতি সারাফাত হোসাইন, মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মেজবাউল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবসের ভিডিও ভাইরাল, ন…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৪ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬