বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু

১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
তাপবিদ্যুৎ কেন্দ্র

তাপবিদ্যুৎ কেন্দ্র © ফাইল ফটো

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। তিন দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার রাত ৮ টা থেকে   একটি ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। 

বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ‘১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি বৃহস্পতিবার বিকেল ৫টায় চালু হয়। আর রাত ৮টা থেকে বিদ্যুৎ উৎপাদনে যায় ইউনিটটি। বর্তমানে এ ইউনিট থেকে উৎপাদিত ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।’ 

তিনি আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রটি চালু রাখতে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন। 

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত ৭ ও ৯ সেপ্টেম্বর বড় পুকুরিয়ার দুটি ইউনিট বন্ধ হয়ে যায়। সবশেষ গত সোমবার বন্ধ হয়ে যায় তৃতীয় ও শেষ ইউনিটটির উৎপাদন।  

ট্যাগ: বিদ্যুৎ
নদীর তলদেশ দিয়ে ‘সাবমেরিন’ কৌশলে ইয়াবা পাচার, জব্দ ২ লাখ ২০…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ বিভাগের পরিচালক পদ নিয়ে মন্তব্য, সারজিসকে রাজনীতি ছ…
  • ১৪ অক্টোবর ২০২৬
নেতা-কর্মীদের ভীড়ে নিজ বিদ্যালয়ের অনুষ্ঠানে মঞ্চে ঠাঁই হলো…
  • ১৪ অক্টোবর ২০২৬
জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে স্মার্টফোন বিস্ফোরণে ২ যুবক আহত
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির…
  • ১৪ অক্টোবর ২০২৬