আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবেন শিক্ষার্থীরা: সারজিস

১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম শিক্ষার্ধীদের উদ্দেশে বলেছেন, ‘আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন শিক্ষার্থীরা। আমরা চাই, ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন, একজন মন্ত্রী হবেন, একজন প্রধানমন্ত্রী হবেন। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আপনারা অভিভাবকরা যেমন স্বপ্ন দেখতেন, আপনার ছেলে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, ম্যাজিস্ট্রেট হবে– তেমনি আপনি স্বপ্ন দেখবেন, আপনার ছেলে দেশের অন্যতম সেরা একজন রাজনীতিক হয়ে উঠবে।’

সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছেন– তিনি তার আওয়ামী লীগকেই শুধু ফ্যাসিস্ট বানাননি; তিনি শুধু বাংলাদেশকে ফ্যাসিস্ট বানাননি; তিনি ফ্যাসিস্ট বানিয়েছেন আমাদের প্রত্যেকটি মানুষকে। এই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন– ঢাকার সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, মোবাশ্বিরুজ্জামান হাসান, মিতু আক্তার, রাকিবুল হাসান, রফিকুল ইসলাম আইনী ও ইলমা খন্দকার অ্যানি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইলের শিক্ষার্থী ইতাত রায়ছা নোহা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সারজিস আলম সমাবেশে আসা শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬