গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি

১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM

© সংগৃহীত

দেশে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করেছে গুম সংক্রান্ত ‘কমিশন অব ইনকোয়ারি’। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা জজ ও কমিশনে সংযুক্ত কর্মকর্তা মো. বুলবুল হোসেনের সই করা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা (এসবি), গোয়েন্দা শাখা (ডিবি), আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই), কোস্টগার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্য কর্তৃক বিগত ০১/০১/২০১০ থেকে ০৫/০৮/২০২৪ পর্যন্ত জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের নিমিত্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই কমিশন গঠন করেছে।

এতে আরও বলা হয়, জোরপূর্বক গুমের ঘটনায় ব্যক্তি নিজে কিংবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনায় প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে বা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে অভিযোগ দাখিল করতে পারবেন।

১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযোগ দাখিল করা যাবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে গুম সংক্রান্ত ‘কমিশন অব ইনকোয়ারি’ গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

ট্যাগ: গুম
স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
close