কক্সবাজারে হাসনাত আব্দুল্লাহর মোবাইল চুরি

১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
কক্সবাজারে হাসনাত আব্দুল্লাহর মোবাইল চুরি

কক্সবাজারে হাসনাত আব্দুল্লাহর মোবাইল চুরি © সংগৃহীত

কক্সবাজারের সিলিটন নামের একটি আবাসিক হোটেল থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হোটেলের কক্ষ থেকে মোবাইলটি চুরি হয়।

জানা গেছে, আন্দোলনে কক্সবাজারের পেকুয়া-চকরিয়ায় শহীদদের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার (১১ সেপ্টেম্বর) সেখানে যান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন। কলাতলী জোনে একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সেখান থেকে তার মোবাইল চুরি হয়ে যায়। 

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি যেখানে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে মোবাইলটা খুঁজে পাইনি। তবে মোবাইল উদ্ধারের কাজ চলছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ বলেন, কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল উদ্ধারের কাজ চলছে।

নদীর তলদেশ দিয়ে ‘সাবমেরিন’ কৌশলে ইয়াবা পাচার, জব্দ ২ লাখ ২০…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ বিভাগের পরিচালক পদ নিয়ে মন্তব্য, সারজিসকে রাজনীতি ছ…
  • ১৪ অক্টোবর ২০২৬
নেতা-কর্মীদের ভীড়ে নিজ বিদ্যালয়ের অনুষ্ঠানে মঞ্চে ঠাঁই হলো…
  • ১৪ অক্টোবর ২০২৬
জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে স্মার্টফোন বিস্ফোরণে ২ যুবক আহত
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির…
  • ১৪ অক্টোবর ২০২৬