‘স্বৈরাচার বিদায় নিলেও প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে’

১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৮ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
‘স্বৈরাচার বিদায় নিলেও প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে’

‘স্বৈরাচার বিদায় নিলেও প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে’ © সংগৃহীত

স্বৈরাচার বিদায় হয়েছে তবে প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে। তারা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। শহীদ জিয়ার সৈনিকেরা তাদের রুখে দেবে—বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের গোপালপুরের সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএন‌পির সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

তা‌রেক রহমান ব‌লেন, সরকার গঠন করলে টাঙ্গাইলের শাড়ি, চমচম, পাটজাত পণ্য, আনারস ব্যাপকহারে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন জেলার সম্ভাবনা নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ সকল রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা ও পৌর বিএনপি সমাবেশের আয়োজন ক‌রে।

উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে সমা‌বে‌শে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা ওলামা দলের সভাপতি আবুল কালাম আজাদ, গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক কাজী লিয়াকত প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আবু ঈশা মুনিম, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, পৌর বিএনপির সভাপতি খালিদ হোসেন উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬