ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
মতবিনিময় সভা

মতবিনিময় সভা © টিডিসি ফটো

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের সাথে প্রধান কার্যালয়ের নির্বাহীদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. সরওয়ার হোসেন।

অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন স্বাগত বক্তব্য দেন। সভায় প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অংশ নেন।

ট্যাগ: ব্যাংক
শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬