প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিফিং স্থগিত, কর্মস্থলে যেতে বারণ নতুন ডিসিদের

১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা © সংগৃহীত


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সদ্য নিয়োগ প্রাপ্ত জেলা প্রশাসকদের (ডিসি) ব্রিফিংটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

নতুন ৫৯ জন ডিসিদের একটি ব্রিফিং বুধবার ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার পূর্ব নির্ধারিত ছিল। হঠাৎ করে সেই ব্রিফিং স্থগিত করা হয়েছে। যে কারনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডিসিদের ঢাকায় অবস্থান করতে বলা হয় এবং নতুন কর্মস্থলে যোগ দিতে নিষেধ করা হয়েছে। হোয়াটসঅ্যাপে ৫৯ জনের সবাইকে এ বার্তা প্রেরণ করা হয়েছে এবং প্রাপ্তিস্বীকার করতে বলা হয়েছে।

পড়ুন: প্রশ্নফাঁসের তদন্ত প্রতিবেদন নিয়ে যা বলছে পিএসসি

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে নতুন নিয়োগ পাওয়া সব ডিসিদের একটি ব্রিফিং সকাল ১১ টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত সেই ব্রিফিংটি স্থগিত করা হয়েছে। এ প্রেক্ষিতে আমরা কর্মস্থলের উদ্দেশে তাদের যোগ দিতে করতে বারণ করেছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের ঢাকায় অবস্থান করতে বলেছি।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় অন্তর্বতী সরকার। পরদিন মঙ্গলবার ১০ সেপ্টেম্বর আরো ৩৪ জেলায় ডিসি নিয়োগ দেয়া হয়। তবে ডিসি হিসেবে নতুন নিয়োগ পাওয়া এই ৫৯ জনের মধ্যে অনেককে নিয়ে তীব্র আপত্তি ও ক্ষোভ জানানো হয়। বিগত ১৬ বছর ধরে বঞ্চিত ও বৈষম্যের শিকার বলে ক্ষুব্ধ জানান কর্মকর্তারা।

ট্যাগ: জাতীয়
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬
২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন
  • ২২ এপ্রিল ২০২৬
ইবির আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক হাফিজুর রহমান
  • ২২ এপ্রিল ২০২৬
একাত্মতার অনুরণন ২০২৬: উদ্ভাবন, সংযোগ ও উদযাপনের এক অনন্য আ…
  • ২২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের ‘অনির্দিষ্টকালীন যুদ্ধবিরতি’ ঘোষণার নেপথ্যে কী
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের ৫২ হাজার শিক্ষকের চাকরি নিয়ে জটিলতা, কারণ জানালে…
  • ২২ এপ্রিল ২০২৬