ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
কামাল আহমদ

কামাল আহমদ © ফাইল ফটো

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে আটক করেছে বিজিবি। 

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে বিজিবির জৈন্তাপুর বিওপির টহল দল।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির ১৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, সন্ধ্যা ৭টার দিকে গোয়াবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করে বিজিবির জৈন্তাপুর বিওপির টহল দল।

আটকের সময় তার সাথে একটি ব্যাগ থেকে পাসপোর্ট, ভারতীয় রুপি, বাংলাদেশী টাকা, ওষুধ, জাতীয় পরিচয়পত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়।

সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬