৪ বছর পরে সাতক্ষীরায় সাবেক এমপি হাবিব, জনতার ঢল

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫০ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
গাড়িবহরে ছবি

গাড়িবহরে ছবি © টিডিসি ফটো

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ৪ বছর কারাভোগের পর নিজ জন্মস্থানে ফিরেছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। তার আগমনকে ঘিরে জনতার ঢল নেমেছে সাতক্ষীরায়।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতক্ষীরার পাটকেলঘাটা কুমিরা হাই স্কুল মাঠে পা রাখেন হাবিবুল ইসলাম হাবিব। তালা উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন লাখো জনতা।

বিএনপির এ নেতার আগমনকে ঘিরে ছিল নানা আয়োজন। সড়কে নির্মাণ করা হয় শত শত তোরণ, ব্যানার-ফেস্টুনে ভরা ছিল মহাসড়ক ও অলিগলি।

মঞ্চে পৌঁছেই সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব দুই হাত তুলে জনতাকে অভিবাদন জানান। জনতার এ উচ্ছ্বাস ও ঢল দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি।

এসময় প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য পাটকেলঘাটা বলফিল্ড থেকে কুমিরা বাজার, ইসলামকাঠি বাজার থেকে গণসংবর্ধনা পর্যন্ত ছিল মানুষ আর মানুষ।

সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬