সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ১২

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
বিস্ফোরণের পর সোনাইছড়ি শিপইয়ার্ড

বিস্ফোরণের পর সোনাইছড়ি শিপইয়ার্ড © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরনো জাহাজ ভাঙার এক কারখানা বা শিপইয়ার্ডে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সোনাইছড়ি শিপইয়ার্ডে এসএন করপোরেশন নামের ওই কারখানায় একটি পুরনো জাহাজ কাটার সময় সেটির পাম্প রুমে বিস্ফোরণের ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার ওসি কামালউদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : আ’লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা বিস্ফোরণ-  ঘটনাস্থলে আটক দু’জনের স্বীকারোক্তি

দগ্ধদের চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, ইউনিটে ১২ জন ভর্তি আছেন। তাদের ১০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। আর সবারই শ্বাসতন্ত্র কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতরা হলেন, আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল। 

পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাদের কুমিরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬