গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের জাদুঘরে রূপ দিতে কমিটি হচ্ছে 

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর গণভবনের চিত্র

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর গণভবনের চিত্র © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করতে কমিটি গঠন করা হচ্ছে। আগামীকাল রবিবারের (৭ সেপ্টেম্বর) মধ্যে এ কমিটি গঠন করা হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। 

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গণভবন পরিদর্শন করেন ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় গণভবনকে জাদুঘরে রূপ দিতে আগামীকালের মধ্যে কমিটি গঠন করা হবে বলে জানান তারা।
  
উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ইতোমধ্যে কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে গণভবন নামে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হবে। যেহেতু ৩৬ জুলাই অথবা ৫ আগস্ট গণভবনটি জনগণ জয় করেছে অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি। আমরা এই জাদুঘরটি শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বুকে নিদর্শন হিসেবে রাখতে চাই।

আরও পড়ুন : গণভবনে ঢুকে ছাত্র-জনতা যা যা করেছে

তিনি আরও বলেন, আজ এখানে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি, আমরা কিভাবে দেখতে চাই সেটি বলা হয়েছে। এছাড়া ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালের (রবিবার) মধ্যেই হয়তো কমিটি গঠন হয়ে যাবে।

নাহিদ ইসলাম আরও জানান, পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সেটা পরবর্তী সময়ে সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন : গণভবনকে জাদুঘর ঘোষণাসহ ৫ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ফ্যাসিবাদের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘরে রূপান্তরের পর জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। স্থপতি ও শিল্পী নিয়ে জাদুঘর নির্মাণের জন্য একটি কমিটি গঠন করা হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। ওইদিন সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের কথা জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, গণভবন যে অবস্থায় আছে, জনগণ যেভাবে রেখেছেন সে অবস্থায় রাখা হবে। এর মধ্যে ভেতরে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে, যাতে অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে। 

রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৮ মে ২০২৬
নদীতে গোসলে নেমে চোরাবালিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  • ০৮ মে ২০২৬
ইসরায়েলের হামলায় নিহত দিপালী ফরিদপুরে ফিরলেন কফিনবন্দি হয়ে
  • ০৮ মে ২০২৬
শ্বশুরবাড়িতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পলাতক প…
  • ০৮ মে ২০২৬
জিয়ার কবর জিয়ারত করলেন জাকসুর ভিপি
  • ০৮ মে ২০২৬
রাজধানীতে মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫টি ইউনিট
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9