আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে ড. ইউনূস

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM

© সংগৃহীত

গত জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে গিয়ে তিনি আহতদের খোঁজখবর নেন। সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ অন্তত ১১ জনকে হাসপাতালটিতে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এসময় হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান, আন্দোলনে আহত চার শিক্ষার্থী হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এখনও চিকিৎসাধীন। এই চার জনই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
ক্ষমতায় এসেই বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে : নাহিদ
  • ১১ এপ্রিল ২০২৬
শুধু দল নয়, প্লেয়িং ইলেভেনেও চোখ নির্বাচকদের
  • ১১ এপ্রিল ২০২৬
এলাকাবাসীকে নিয়ে প্রতি মাসে উন্মুক্ত সভা করবেন প্রাথমিক প্…
  • ১১ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে মাঠ ছেয়েছে সূর্যমুখীতে, হাসছে কৃষকের মুখ
  • ১১ এপ্রিল ২০২৬
close