আওয়ামী জালেমদের ক্ষমা নেই : চরমোনাই পীর

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম © সংগৃহীত

আওয়ামী জালেমদের ক্ষমা নেই, মাফ করব না, ইসলাম এটা শেখায় নাই। ইসলাম শিখিয়েছে জালেমদের বিচার করতে। অন্যায়কারীদের বিচার হবে, খুনিদের বিচার হবে। তা না হলে সন্ত্রাসীরা আবারও আমাদের দেশে ভর করবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। ১৮ কোটি মানুষ মাফ করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ, আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই ক্ষমা করতে রাজি নয়। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড় চত্বরে দলটির জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ সব কথা বলেন।

এই আন্দোলনে হাজারের ওপরে মানুষ হত্যা করা হয়েছে । ঘরের ভেতরেও আমাদের মা-বোনেরা নিরাপদ ছিল না। যারা এমন নারকীয় কাণ্ড ঘটিয়েছে, তাদেরকে মাফ করবো? তা হতে পারে না। তাদের যথাযথ বিচার হতে হবে, বলে মন্তব্য করেন দলটির প্রধান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

গত ১ সেপ্টেম্বর সকালে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আলেমদের এক সভায় সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেছেন, জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরতে চায় না।

বিগত ১৬ বছরে যারা দেশকে লুটেপুটে খেয়েছে, দেশে প্রতিহিংসার রাজনীতির প্রচলন করে দেশকে ভয়াবহতার দিকে নিয়ে গেছে। বিগত আওয়ামী রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না জনগণ। মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায়। সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারত্বের অবসান চায়। যদি কেউ প্রতিহিংসার রাজনীতি চর্চায় ফিরে যেতে চায়, ছাত্র-জনতা পুনরায় তাদের বিরুদ্ধে জেগে উঠবে বরে হুঁশিয়ারি করেন।

সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬