আল্লাহর কাছে মাফ চান, মানুষের মাফ পাবেন না : আওয়ামী লীগ নেতাদের নুর

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় নুরুল হক নুর

ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় নুরুল হক নুর © সংগৃহীত

জুমার দিনে আওয়ামী লীগের নেতাদের আল্লাহর কাছে মাফ চাইতে বলেছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। তিনি কোনো রাজনৈতিক নেতার নির্দেশে মিথ্যা মামলা না নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, পুলিশের যেসব সদস্য অপকর্ম করেছেন, গুলি চালিয়েছেন, তাঁদের বিচার হবে। তবে সব কর্মকর্তা ঢালাওভাবে অপরাধী নন বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় এসব বলেন নুরুল হক নুর। এ সময় তিনি তার দলের প্রতীক ও স্লোগান তুলে ধরেন। 

তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগের যারা দেশ থেকে পালাইছে, তারা ভাগছে। যাঁরা দেশে আছেন, আজ শুক্রবার জুমার দিনে আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ যদি মাফ করেন, তাহলে মাফ হতে পারে। দুনিয়ার মানুষ আপনাদের মাফ করতে পারবে না।

আরও পড়ুন : প্রতীকসহ নিবন্ধন পেল ভিপি নুরের দল

তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা পরিষ্কারভাবে বলে দেবেন, কোনো রাজনৈতিক দলের নেতার নির্দেশে মিথ্যা মামলা হবে না, কাউকে হয়রানি করা হবে না। পুলিশের যেসব অফিসার অপকর্ম করেছেন, গুলি চালিয়েছেন, তাঁদের বিচার হবে। কিন্তু সব পুলিশ কর্মকর্তা ঢালাওভাবে অপরাধী না। পুলিশ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। 

তিনি পুলিশকে সর্বাত্মক সহযোগিতার জন্য নাগরিক সমাজ, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান। 

এ সময় নুরুল হক নূর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা তুলে ধরে বলেন, এবার যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন ধরে রাখতে না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। এই পরিবর্তনের ফলে যেন কোনো দখলদার প্রতিষ্ঠিত হতে না পারে, কোনো দুর্বৃত্ত, চাঁদাবাজও যেন প্রতিষ্ঠিত হতে না পারে। এ জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। 

তিনি আরও বলেন, ঐক্যবদ্ধতার কারণে তরুণেরাই আজ বিপ্লব ঘটিয়েছে। তারা সরকার গঠন করেছে এবং বলে দিয়েছে, পুরোনো জঞ্জাল পরিষ্কার করতে হবে। নতুনদের বিকল্প নেই।

 

৫ ঘণ্টা পর রেললাইন থেকে সরানো হলো বাস, ট্রেন চলাচল স্বাভাবিক
  • ২২ মার্চ ২০২৬
ফিতরার নামে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ, আটক ২ জামায়াতকর্মী
  • ২২ মার্চ ২০২৬
ঈদে বাড়ি না ফেরা শিক্ষার্থীদের জন্য শাবিপ্রবি ছাত্রশিবিরের …
  • ২২ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
  • ২২ মার্চ ২০২৬
কাতারের জলসীমায় হেলিকপ্টার বিধ্বস্ত, চলছে উদ্ধার অভিযান
  • ২২ মার্চ ২০২৬
টানা পাঁচ দিনের বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস, আছে যেসব জেলা
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence