শ‍্যামনগর থানায় নতুন ওসি মেহেদী হাসানের যোগদান

০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৮ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
মেহেদী হাসান

মেহেদী হাসান © সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মেহেদী হাসান। এর আগে তিনি সাতক্ষীরা আদালত পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি বা যোগদানের আদেশ দিচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় মেহেদী হাসানকে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সাতক্ষীরা ও শ্যামনগরের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে ওসি মেহেদী হাসান বলেন, দায়িত্ব পালনকালে সাতক্ষীরা ও শ্যামনগর থেকে যেকোনো মূল্যে মাদক, চোরাকারবারি ও সন্ত্রাসীদের বিতাড়িত করা হবে। শুধু তা-ই নয়, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ বা ভুক্তভোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখা হবে।

প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, থানায় আসা সেবাপ্রত্যাশীদের কোনো প্রকার টাকাপয়সা খরচ হবে না এবং থানা এলাকায় ও আশপাশে কোনো প্রকার দালাল থাকবে না।

মেহেদী হাসান যশোরের সদর উপজেলার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন।

চাকরিতে প্রবেশের বয়স অস্থায়ী ৪০, স্থায়ীভাবে ৩৫ বছর চেয়ে আল্…
  • ০৪ এপ্রিল ২০২৬
বানিয়াচঙ্গে বিষপানে এক বোনের মৃত্যু, অপরজন আশঙ্কাজনক
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বড় রাজনৈতিক ক্রাইসিস না থাকলে শিবির নেতা-কর্মীদের পড়াশোনা …
  • ০৪ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬
সাটিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে নতুন পরিকল্পনা জাতীয় বি…
  • ০৪ এপ্রিল ২০২৬
এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
  • ০৪ এপ্রিল ২০২৬