এবার ত্রাণ তহবিলে ১ দিনের বেতন দিলেন নৌ সদস্যরা

২৩ আগস্ট ২০২৪, ০৮:৪২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM
এবার ত্রাণ তহবিলে ১ দিনের বেতন দিলেন নৌ সদস্যরা

এবার ত্রাণ তহবিলে ১ দিনের বেতন দিলেন নৌ সদস্যরা © সংগৃহীত

চলমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনীর সব পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনীর সব পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

বন্যাকবলিত এলাকায় নৌ সদস্যরা সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলো বলেও উল্লেখ করেছে আইএসপিআর।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়।

কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরি…
  • ১৫ অক্টোবর ২০২৬