পাচারকৃত অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস

২১ আগস্ট ২০২৪, ০৭:০৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
ব্রিটিশ হাইকমিশনার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন

ব্রিটিশ হাইকমিশনার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন © টিডিসি ফটো

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২১ আগস্ট) ব্রিটিশ হাইকমিশনার ও জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। 

এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান—দেশ থেকে পাচার হওয়া টাকা কীভাবে দেশে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারের কাছে সহযোগিতা চেয়েছেন ড. ইউনুস। ব্রিটেনে প্রচুর টাকা পাচার হয়েছে, সে টাকা যেন ফেরত আনা যায় সে বিষয়ে হাইকমিশনারের সহযোগিতা চাওয়া হয়েছে।

আরও পড়ুন: জন্ম-বেড়ে ওঠা, শিক্ষকতা, নোবেল জয়— ড. ইউনূসের বর্ণিল জীবন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করে, চুরি করে বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য। একইসাথে বিদেশি বিনিয়োগ আনতেও এ সরকার কাজ করছে।

ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে ফান্ডিং দরকার। এজন্য জাপান ও ব্রিটেনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়াও রোহিঙ্গাদের শিক্ষা ও মৌলিক অধিকার নিয়ে আলোচনা হয়েছে। জাপান ও ব্রিটেন সহযোগিতার আশ্বাস দিয়েছে।

জুলাই–আগস্টের গণ আন্দোলনে কত মানুষ নিহত হয়েছে—তা নির্ণয়ে কমিশন গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, কেবিনেটে এসব নিয়ে আলোচনা হচ্ছে।

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬