আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন করবে সরকার

২০ আগস্ট ২০২৪, ১১:১৪ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী © কোটা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, যারা আন্দোলনে আহত হয়েছেন তাদের জন্য সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজ-খবর নেওয়ার সময় একথা বলেন তিনি। এসময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকেরা। পরে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী চিকিৎসাধীন আহত ও তাদের স্বজনদের আশ্বস্ত করে বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের সবকিছুই করছে সরকার।

হাসপাতাল পরিদর্শনের সময় তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। তিনি আরও বলেন বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করছে সরকার। তবে আহতদের দেখতে গিয়ে ভিড় জমিয়ে চিকিৎসা সেবা ব্যাহত না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালটির বিশেষায়িত ওয়ার্ডগুলো ঘুরে দেখেন, আহত সব রোগীর চিকিৎসার খোঁজ-খবর নেন। রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সঙ্গে। বিভিন্ন বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সঙ্গে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬