বেতন চাওয়ায় সাংবাদিককে পিস্তল ঠেকিয়ে হুমকি, পত্রিকার সম্পাদক আটক

২০ আগস্ট ২০২৪, ০৮:১৮ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM

© সংগৃহীত

বেতন না দিয়ে সাংবাদিকদের নির্যাতন এবং পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগে আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। 

সোমবার (১৯ আগস্ট) রাতে আমার সংবাদ পত্রিকার অফিস থেকে তাকে আটক করা হয়। পরে রাজধানীর মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলার আবেদন করেন ওই সাংবাদিক। মতিঝিল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনের কপি থেকে জানা গেছে, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল নোমান এক সময়ে আমার সংবাদে কাজ করতেন। তিনি তার বকেয়া বেতন চাওয়ার কারণে এদিন তার ওপর হামলা চালায় আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা। এসময় নোমানসহ আরো কয়েকজনকে জিম্মি করে রাখা হয়। এমনকি তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখেন প্রতিষ্ঠানের এডমিন আজাদ হোসেন। 

এরপর তারা বাইরে অন্যদের কাছে সাহায্য চাইলে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। পরে সেনাবাহিনী এসে সাংবাদিকদের উদ্ধার করেন এবং আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করে নিয়ে যায়।

এদিকে অজ্ঞাত স্থান থেকে ফেসবুক লাইভে এসে হাসেম রেজা দাবি করেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে অফিসে অনেক লোক এসে জড়ো হয়। আমি নিরাপত্তাহীনতায় ভোগায় সেনাবাহিনীকে ফোন দেই। তারা এসে আমাকে তাদের গাড়িতে নিয়ে গেছে।

ট্যাগ: সম্পাদক
ঢাবিতে হলে আবাসনের দাবিতে নবীনদের গণস্বাক্ষর কর্মসূচি
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি মনোনয়ন পেলেন ইডেনের সাবেক ছাত্রী রুমা
  • ২০ এপ্রিল ২০২৬
চাঁদপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ৩০ হাজারের বেশি শ…
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদলের মানসুরা আ…
  • ২০ এপ্রিল ২০২৬
বিদায়ী সংবর্ধনায় আবেগপ্রবণ রুবেল, ৩ ব্যক্তিকে বিশেষ স্মরণ
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপির এমপি হচ্ছেন ‘মায়ের ডাক’র তুলি
  • ২০ এপ্রিল ২০২৬