বসুন্ধরা গ্রুপের চার মিডিয়ায় হামলা, ভাঙচুর

১৯ আগস্ট ২০২৪, ০৩:৪৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
বসুন্ধরা গ্রুপের চার মিডিয়ায় হামলা, ভাঙচুর

বসুন্ধরা গ্রুপের চার মিডিয়ায় হামলা, ভাঙচুর © সংগৃহীত

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এর মধ্যে বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, কালের কণ্ঠ ও নিউজ টোয়েন্টিফোর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মী।

বিষয়টি নিয়ে কালের কণ্ঠের প্রতিবেদনে জানানো হয়েছে—আকস্মিকভাবে শতাধিক মানুষের একটি মিছিল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সামনে আসে। তাদের হাতে ছিল হকিস্টিকসহ লাঠিসোটা। তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসিতে দুর্বৃত্ত দল দুপুর সোয়া ২টার দিকে হামলা চালায়। 

আরও পড়ুন: প্রাতিষ্ঠানিক কর্মসংস্থান তৈরিতে তলানিতে বাংলাদেশ

এসময় তারা স্লোগান দিতে দিতে জোরপূর্বক প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে শুরু হয় ভাঙচুর। দুর্বৃত্তরা রেডিও ক্যাপিটালের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। সেখানে টেবিল, কম্পিউটার, এসি সবকিছুতে ভাঙচুর চালানো হয়।

পরে বাইরে এসে মিডিয়া প্রাঙ্গণে রাখা ২০-২৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ ছাড়া ভবনের কাচের দেয়াল ও দরজা ভেঙে ফেলা হয়। গোটা মিডিয়া হাউজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কেউ হতাহত না হলেও ভবন ও মিডিয়া প্রাঙ্গণে থাকা গাড়িগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬