আন্দোলনে নিহতদের তালিকা করতে তথ্য চাইলেন সারজিস

১৯ আগস্ট ২০২৪, ০৮:২০ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন সমন্বয়ক সারজিস আলম। এ জন্য সবার কাছে প্রয়োজনীয় তথ্য চেয়েছেন তিনি। এক ফেসবুক পোস্টে এ তথ্য দেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

সারজিস ফেসবুকে লিখেছেন, ‘শহীদ ভাইদের লিস্ট করছি আমরা। কেউ যেন বাদ না যায়, তাই বারবার লিস্ট রিচেক করা হচ্ছে। আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, এমন সকলে আমাদের তালিকাভুক্ত হবে। তিনি যে বয়সের, ধর্মের, পেশার বা এলাকার হোক না কেন। তবে অবশ্যই আন্দোলনকারী হতে হবে।’

আরো পড়ুন: ঢাবির রেজিস্ট্রার বিল্ডিংয়ে ‘অভিযানে’ গিয়ে দেখল বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারীই অনুপস্থিত

তিনি বলেছেন, ‘পুরো বাংলাদেশে আপনাদের পরিচিত এমন যে কেউ থাকলে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে তার তথ্য উল্লেখ করুন। আমার কোনো শহীদ ভাইবোন যেন বাদ না পড়েন।’ নাম, অস্থায়ী-স্থায়ী ঠিকানা, মা/বাবা (না থাকলে ভাই/বোনের ফোন নাম্বার), NID/registration card নাম্বার দিতে বলেছেন তিনি।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬