লিভার প্রতিস্থাপনসহ উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন খালেদা জিয়া

১৯ আগস্ট ২০২৪, ০৭:৫৯ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া © ফাইল ছবি

লিভার প্রতিস্থাপনসহ জটিল সমস্যাগুলোর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড, পরিবারের সদস্য ও দল থেকে এ সিদ্ধান্ত নিয়েছে। দেশটির একটি মাল্টিপল ডিজিজ সেন্টারে চিকিৎসা করাবেন তিনি। 

এর আগে চেকআপ করে খালেদা জিয়ার জটিলতাগুলো কমানো হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য দ্রুত বিদেশে যাবেন। তবে কোথায় কোন হাসপাতালে চিকিৎসা নেবেন– তা চূড়ান্ত হয়নি।

আরো পড়ুন: নাটোরে শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

তিনি জানান, দেড় মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। কয়েক দিন ধরে তার অবস্থা কিছুটা স্থিতিশীল। তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়। সিসিইউ সুবিধার কেবিনে তার চিকিৎসা চলছে। তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬