ক্ষমা চাইলেন সেই ভাইরাল নারী

১৮ আগস্ট ২০২৪, ০৯:৩৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে ওই নারীর বাকবিতণ্ডার একটি ভিডিও

সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে ওই নারীর বাকবিতণ্ডার একটি ভিডিও © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের আয়রন লেডি হিসেবে পরিচিত নারীকে নিয়ে আবারো উঠেছে আলোচনা সমালোচনার ঝড়। কোটা আন্দোলনের শুরু থেকেই রাজপথে সরব দেখা যায় এই নারীকে। ওই নারীর নাম ফারজানা সিথি। 

তবে সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা দেখা যায়নি তাকে। সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার একটি ভিডিও আবারও ভাইরাল হয়। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে ওই নারীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করেছেন। কেউ আবার সেখানে উপস্থিত থাকা সেনাবাহিনীকেও সাধুবাদ জানিয়েছেন। সমালোচনার তোপের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন ফারজানা সিথি নামের ওই নারী। 

রবিবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি ক্ষমা চান।

ভিডিওবার্তায় তিনি বলেন, সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এই রকম ব্যবহার আমার কোনভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত। কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না।

ট্যাগ: ভাইরাল
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬