ফের বাড়ল স্বর্ণের দাম

১৮ আগস্ট ২০২৪, ০৯:১৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
সোনার গহনা

সোনার গহনা © ফাইল ছবি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার এক ভরি দাম বেড়ে ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা হবে। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দাম সোমবার (১৯ আগস্ট) থেকে কার্যকর হবে। রোববার পর্যন্ত ২২ ক্যারেট সোনার এক ভরি বিক্রি হচ্ছিল ১ লাখ ২০ হাজার ৮০ টাকায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দামে, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬২৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম ৮৩ হাজার ১৯৯ টাকা হবে।

তবে সোনার দাম বাড়ানোর পরেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
আন্দামান সাগরে ট্রলারডুবি, টেকনাফে ৩ মানব পাচারকারী আটক
  • ২০ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে যা জানা …
  • ২০ এপ্রিল ২০২৬
অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল, পুণ…
  • ২০ এপ্রিল ২০২৬