বিশেষ আইনে বিদ্যুৎ ও জ্বালানির প্রক্রিয়াধীন প্রকল্পগুলো স্থগিত

১৮ আগস্ট ২০২৪, ০৬:৫৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ আইনের অধীনে সব প্রকল্প প্রক্রিয়াকরণ-বাছাই, নেগোসিয়েশন ও ক্রয় প্রক্রিয়া আপাতত বন্ধ ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়। বিশেষত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর প্রয়োগের ক্ষেত্রে নানা সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

রবিবার (১৮ আগস্ট) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে উত্থাপিত বিভিন্ন অনিয়মের অভিযোগ বিশেষত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর প্রয়োগের ক্ষেত্রে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিরূপ নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং এর ফলে জনমনে বিভিন্ন প্রশ্নের উদ্রেক হয়েছে বা হতে পারে।

এতে আরও বলা হয়, এ অবস্থায় এই আইনের অধীন চলমান সব প্রকার নেগোসিয়েশন, প্রকল্প বাছাই-প্রক্রিয়াকরণ এবং ক্রয় প্রক্রিয়াকরণ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। তবে এই আইনের অধীন ইতোমধ্যে সম্পাদিত চুক্তির আওতায় গৃহীত সকল কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।

ট্যাগ: বিদ্যুৎ
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close