৫ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ

১৭ আগস্ট ২০২৪, ০৬:৫০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM

© সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময়ে অবসরে পাঠানো পাঁচ অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগে সচিব করেছে অন্তর্বর্তী সরকার। সচিব হওয়া এই কর্মকর্তাদের পাঁচজনই বিসিএস ৮২ ব্যাচের। শনিবার (১৭ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।   

প্রজ্ঞাপনে বলা হয়, ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব; মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব; ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের সচিব; ড. নাসিমুল গণিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব ও এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

তারা সবাই দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬