আন্দোলনে নিহতের তথ্য কালকের মধ্যে জানাতে নির্দেশ

১৭ আগস্ট ২০২৪, ০৬:৪৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM
অধ্যাপক ড. আহমেদুল কবীর

অধ্যাপক ড. আহমেদুল কবীর © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের তথ্য রোববারের (১৮ আগস্ট) মধ্যে জানাতে সব হাসপাতালকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবীর। শনিবার (১৭ আগস্ট) বিকেলে কুর্মিটোলা হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদফতরের যৌথ সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানা তিনি।

অধ্যাপক আহমেদুল কবীর বলেন, ‘ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহতদের প্রায় সবার শরীরে ইনফেকশন হচ্ছে, যা তাদের মৃত্যুঝুঁকিতে ফেলছে। আহত সব আন্দোলনকারীর সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’।

অতিরিক্ত মহাপরিচালক বলেন, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন করতে হবে। ধাপে ধাপে রাজধানীসহ দেশের সব বেসরকারি হাসপাতালে পরিস্থিতি যাচাই করা হবে। আজ থেকে আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতের পরিবর্তনের কাউন্টডাউন শুরু।

তিনি বলেন, চিকিৎসা পেতে কোনো বৈষম্য চাই না। অনেকে হাঁচি-কাশিতেও সিঙ্গাপুরে যান, আর অনেকে ন্যূনতম চিকিৎসা পান না।

ট্যাগ: আন্দোলন
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬