এমপক্স সচেতনতায় স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে হটলাইন চালু

১৭ আগস্ট ২০২৪, ০৬:০৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM
মাংকিপক্স

মাংকিপক্স © ফাইল ছবি

আফ্রিকা ও ইউরোপের পর এবার এশিয়ার দেশ পাকিস্তানে এমপক্স শনাক্ত হয়েছে। এই এমপক্স পূর্বে মাংকিপক্স নামে পরিচিত ছিল। বাংলাদেশে মানুষের মধ্যে এমপক্সের লক্ষণ, যেমন- বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর দেখা দিলে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপক্স (মাংকিপক্স) ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে।

এতে উল্লেখ করা হয়, মধ্য আফ্রিকার ডি আর কংগো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। আপনার শরীরে এর লক্ষণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অথবা সংক্রমিত দেশ ভ্রমণের ২১ দিনের মধ্যে এই লক্ষণ দেখা দিলে ১৬২৬৩ বা ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করুন।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬