ওস্তাদ মিহির লালা সাহার বিদায়

১৭ আগস্ট ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM
মিহির লালা সাহা

মিহির লালা সাহা © সংগৃহীত

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক ও শাস্ত্রীয় সংগীতের ওস্তাদ মিহির লালা সাহা আর নেই। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় তিনি নিজ বাসায় মৃত্যুবরণ করেন। শিল্পীর মৃত্যুর খবরটি জানিয়েছেন তার স্ত্রী নজরুল সংগীতশিল্পী জয়ন্তী লালা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, টানা ১৭ দিন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মিহির লালা। কিছুটা সুস্থবোধ করায় গেল ৮ আগস্ট চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। আর আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কণ্ঠসৈনিক।

ওস্তাদ মিহির লালার জন্ম ১৯৪১ সালে কক্সবাজারে হলেও বেড়ে উঠেছেন চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়ার পোপাদিয়া গ্রামে। সংগীত সাধনায় পার করেছেন অর্ধশত বছরের বেশি সময়। তিনি দুই বাংলার একজন প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং অনেক শিল্পীর গুরু।

অল ইন্ডিয়া মিউজিক কলেজ থেকে ‘প্রফেসর অব ক্ল্যাসিক্যাল মিউজিক’ ডিগ্রি লাভ করা এই শিল্পী মৃত্যুর আগ পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন উপমহাদেশের ঐতিহ্যবাহী শতবর্ষীয় সংগীত শিক্ষাকেন্দ্র ‘আর্য্য সংগীত সমিতি’ ও ‘সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠ’-এ। ২০১৮ সালে তাকে জাতীয় শিল্পকলা একাডেমি পদক প্রদান করা হয়।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬