স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানোর বিষয়ে যা বললেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন

১৭ আগস্ট ২০২৪, ১০:১৪ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন © ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (১৬ আগস্ট) এ আয়োজনের পর পুরোনো উপদেষ্টাদের মধ্য থেকে আটজনের দপ্তর পুর্নবণ্টন করা হয়। সে অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এতে মন খারাপের কিছু নেই জানিয়ে এম সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘আমার যতটুকু করার সাধ্য ছিলো, করে আসছি। এখন যেখানে দিয়েছে, সেখানে কাজ করতে পারলে করব। আর অপারগ হলে চলে যাব।’

গত ১২ আগস্ট এম সাখাওয়াত হোসেন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গণ্ডগোল না পাকিয়ে দল গোছানো পরামর্শ দেন। তিনি বলেন, এটা অনেক বড় পার্টি। একসময় বাঙালিদের ভরসার জায়গা ছিল। বায়ান্ন, ঊনসত্তরের গণআন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে অবদান ব্যক্তিগত কারণে নষ্ট করবেন না।

আরো পড়ুন: রাজনৈতিক দলের চিন্তা নেই, রয়টার্স ভুল সংবাদ প্রকাশ করেছে: নাহিদ-মাহফুজ

তিনি বলেন, এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয়। রাজনৈতিক দল হিসেবে গুছিয়ে নিন। জনগণ ভোট দিলে ভোটে যাবেন। প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার-হাজার মানুষের রক্ত ঝরবে। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়ে আরও বলেছিলেন, ‘আপনি ভালো থাকেন, আবার আসেন। গণ্ডগোল পাকানোর মানে হয় না, এতে লাভ হবে না। লোকজন আরও ক্ষেপে উঠবে।’

এ বক্তব্যের প্রতিবাদ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ সমাবেশে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘উপদেষ্টাদের কেউ-কেউ খুনিদের পুনর্বাসনের বক্তব্য দিচ্ছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে উপদেষ্টা হয়েছেন আপনি।’

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence