‘ঠিকানা’–তে যোগ দিলেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন

১৬ আগস্ট ২০২৪, ০২:৩৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
খালেদ মুহিউদ্দীন

খালেদ মুহিউদ্দীন © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’–তে যোগ দিয়েছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তিনি ঠিকানা পরিবারের সঙ্গে যুক্ত হন। ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন এ  তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিক খালেদ মুহিউদ্দীন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন মোবাইল টেলিকম কোম্পানি রিভারটেল ও ঠিকানা পরিবারে যোগ দিয়েছেন।

কদিন আগেই জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের দায়িত্ব ছাড়েন খালেদ মুহিউদ্দিন। সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। পাশাপাশি ডয়চে ভেলের বিশেষ টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’–এর উপস্থাপনাও করতেন। দীর্ঘ সময় ধরে খালেদ মুহিউদ্দীন গণমাধ্যমের সঙ্গে জড়িত। কর্মজীবনের শুরুতে তিনি যোগ দেন বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোতে। পরে তিনি বিডিনিউজ২৪, ইনডিপেনডেন্ট টেলিভিশনসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। 

সাংবাদিকতা দিয়ে পেশা শুরু হলেও খালেদ মুহিউদ্দীন এক সময় যোগ দিয়েছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারে। তবে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে শেষ পর্যন্ত তিনি আবার ফিরে আসেন সাংবাদিকতায়।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence