সরকারের সিদ্ধান্ত হলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে বলা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

১৬ আগস্ট ২০২৪, ০৮:০৮ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হওয়ায় তাকে ভারত থেকে ফেরত আনতে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে অনুরোধ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। বার্তা সংস্থা রয়টার্সকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয়, তাহলে ভারতকে অনুরোধ করতে হবে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে। বিষয়টি ভারত সরকারের জন্য বিব্রতকর হবে। তারা এটি জানে এবং এ বিষয়ে খেয়াল রাখবে।

বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা জবাব দেয়নি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির পর শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যান। তার বিরুদ্ধে হত্যাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলা হয়েছে।

আরো পড়ুন: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

ট্রাইব্যুনালের তদন্ত সেলের উপ-পরিচালক আতাউর রহমান বলেছেন, হত্যা, নির্যাতন ও গণহত্যার জন্য শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তারা তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যে সাবেক মন্ত্রী ও উপদেষ্টাসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন। শেখ হাসিনা এক বিবৃতিতে হত্যা ও ভাঙচুরের তদন্ত দাবি করেছেন। তবে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কিছু বলেননি।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close