প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ওএসডি

১৫ আগস্ট ২০২৪, ০৪:২৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
 মোহাম্মদ সালাহ উদ্দিন

মোহাম্মদ সালাহ উদ্দিন © ফাইল ছবি

ক্ষমতার পালাবদলের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে সরিয়ে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ বিষয়ে জারি করা এক আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরিয়ে তাকে জনপ্রশাসনে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

২০২২ সালের ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়। আর তার পদে স্থলাভিষিক্ত হন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সালাহ উদ্দিন।

এর আগে তিনি সিনিয়র সহকারী সচিব, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব, পঞ্চগড় ও ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রবল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতিশ্রুতির মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে; চাপের মুখে সরে যেতে হয়েছে প্রধান বিচারপতিকে, পদ ছেড়েছেন গভর্নরসহ আরও অনেকে।

আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
close