ড. ইউনূসকে অভিনন্দন জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

১৫ আগস্ট ২০২৪, ০৪:২৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
দুই রাষ্ট্রনেতা

দুই রাষ্ট্রনেতা © ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বুধবার রাতে ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানান তিনি।

এসময় তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথোপকথন হয়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বুধবার গভীর রাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান।

এসময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসায় অভিনন্দন জানান। কয়েক দশক ধরে বাংলাদেশে ব্যবসা করছেন এমন শ্রীলঙ্কার বিনিয়োগকারীদের দেশে থাকার এবং এর বৃদ্ধি ও অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা পালন করারও পরামর্শ দিয়েছেন। এসময় ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬