নির্বাচনের জন্য ভারতকে জয়ের আহবান সার্বভৌমত্বের জন্য হুমকি: হাসনাত

১৫ আগস্ট ২০২৪, ০১:০৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নব্বই দিনের মধ্যে নির্বাচন বন্দোবস্ত করতে ভারতের প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আহ্বান সার্বভৌমত্বের জন্য হুমকি। এসময় তিনি বলেন, নৌকা ফুটো হয়ে গেছে, বৈঠা খুঁজে লাভ নেই।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী 'রেজিস্ট্যান্স উইক' কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। হাসনাত বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে নৌকা চালানোর দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে দেয়া হবে না।
 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী 'রেজিস্ট্যান্স উইক' কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিন সকাল ৯টার পর থেকে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হতে থাকেন। এর মধ্যে সেখানে সাংস্কৃতিক জোটের কর্মীরা বিভিন্ন গানের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে শুরু করেন।
 
দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাজারখানেক শিক্ষার্থী-জনতা শাহবাগে অবস্থান নিয়েছেন। তারা শেখ হাসিনা ছাড়াও তার দোসরদের বিচার দাবি করেন।

ট্যাগ: ভারত
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর 
  • ১২ এপ্রিল ২০২৬
সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • ১২ এপ্রিল ২০২৬
close