আওয়ামী লীগের ‘মার্চ টু ধানমন্ডি ৩২ নম্বর’ ঘোষণায় রাজপথ দখলে নিল শিক্ষার্থীরা

১৫ আগস্ট ২০২৪, ১১:১৬ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM

© সংগৃহীত

আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রতি শ্রদ্ধা জানাতে ‘মার্চ টু ধানমন্ডি ৩২ নম্বর’ কর্মসূচি দিয়েছিল। এই কর্মসূচি ঠেকাতে বুধবার (১৪ আগস্ট) দিবাগত মধ্য রাত থেকে ৩২ নম্বর ঘিরে চারপাশ দখল করে রেখেছে ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থান নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আওয়ামী লীগের কোনও কেন্দ্রীয় নেতাকে ৩২ নম্বরে দেখা যায়নি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ঘিরে রেখেছে ছাত্র-জনতা। শিক্ষার্থীরা বলছেন, আমরা সকাল থেকে এখানে আছি। কেউ যদি আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কেড়ে নিতে চায় আমরা রুখে দেবো। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য বা আওয়ামী লীগ পরিচয়ে কেউ আসলে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অধিকাংশ নেতা আত্মগোপনে চলে যান। এরই মধ্যে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থানকারী আন্দোলনকারীদের শেখ হাসিনা এবং সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সাম্প্রতিক আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন এবং শেখ হাসিনার বিচার দাবি করছেন তারা।

বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করতো। এ দিন সরকারি ছুটির দিন ছিল। সম্প্রতি অন্তবর্তীকালীন সরকার ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করে।

আবুল খায়ের গ্রুপ নেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন শেষ ১০ এপ…
  • ২৯ মার্চ ২০২৬
ময়মনসিংহে ১১ দিনে হামে আক্রান্ত ১০৫ রোগী হাসপাতালে ভর্তি, ৩…
  • ২৯ মার্চ ২০২৬
ছুটি শেষে আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন
  • ২৯ মার্চ ২০২৬
চিকিৎসা-সংসার-সন্তান নিয়ে বিপদে জুলাইয়ে গুলিবিদ্ধ শাবিপ্রবি…
  • ২৯ মার্চ ২০২৬
তেলের দাম ও বাসভাড়া বাড়িয়েছেন কারা, যা বললেন নাসীরুদ্দীন পা…
  • ২৯ মার্চ ২০২৬
ময়মনসিংহে চাল ব্যবসায়ীকে হত্যার রহস্য উদঘাটন, হত্যাকারী গ্র…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence