মিলের জমি দখলে বিএনপি নেতা, সেনা সহায়তায় ৭ দিন পর পুনরুদ্ধার

১৫ আগস্ট ২০২৪, ১০:৪০ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
সেনাবাহিনীর সহযোগিতায় পুনরুদ্ধার

সেনাবাহিনীর সহযোগিতায় পুনরুদ্ধার © ফাইল ছবি

পঞ্চগড় সুগার মিলের ২০ শতক জমি এক বিএনপি নেতা দখলে নেওয়ার ৭ দিন পর সেনাবাহিনীর সহযোগিতায় পুনরুদ্ধার করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুরে জেলার বোদা পৌরসভার থানাপাড়া এলাকায় চিনিকলের সাবজোনের এসইডিওর কোয়ার্টার চত্বরে এই উদ্ধার অভিযান চালানো হয়। 

পঞ্চগড় সুগার মিলের কর্তৃপক্ষ জানায়, বোদা পৌরসভায় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমানের নিয়ন্ত্রণে ছিল পঞ্চগড় সুগার মিলের জমি। ক্রয়সূত্রে জমির মালিকানা দাবি করে গত ৭ আগস্ট প্রথমে আরিফুর রহমানের নামে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়, পরে ওই সাইনবোর্ড সরিয়ে ফেলে আরিফুরের বাবা আবদুল কুদ্দুসের নামে নতুন সাইনবোর্ডে টাঙানো হয়। গতকাল সেনাবাহিনী অভিযান চালিয়ে দখলদারদের টিনের চালাঘর ভেঙে চিনিকলের সাইনবোর্ড টাঙিয়ে দেয়। সেখানে একটি পরিত্যক্ত বাসভবনে তালা দিয়ে সিলগালা করে দেওয়া হয়। 

দখলের ঘটনায় সুগার মিল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সেনাক্যাম্প ও বোদা থানা-পুলিশের কাছে লিখিত অভিযোগ দেয়। এই ঘটনা বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। উদ্ধার অভিযান চালানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, সেনাবাহিনীর সদস্যসহ পঞ্চগড় সুগার মিলের ইনচার্জ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

পঞ্চগড় সুগার মিলের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘ওই জমিটি সরকারি সম্পত্তি। সেখানে সুগার মিলের সাবজোনের কোয়ার্টার ছিল। ১৯৭৭ সালে কেনা ওই জমিতে সুগার মিলের স্থাপনা আছে। দখলেও ছিল। কিন্তু ৭ আগস্ট হঠাৎ করেই জমিটি দখল করে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।’ ইউএনও শাহরিয়ার নজির বলেন, ‘জমি দখল হওয়ার পর চিনিকল কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছিল। ওই জমিটি সরকারি সম্পত্তি। গতকাল বুধবার দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় চিনিকল কর্তৃপক্ষ জমি পুনর্দখলে নিয়েছে।’

মির্জা আব্বাসকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
  • ১৩ মার্চ ২০২৬
জিয়া পরিবারের প্রতি কমিন্টমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্…
  • ১৩ মার্চ ২০২৬
‎ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় অর্থ সহায়তা দিলেন তার…
  • ১৩ মার্চ ২০২৬
ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
  • ১৩ মার্চ ২০২৬
কারিগরি, মাদ্রাসা ও কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের উৎসব ভ…
  • ১৩ মার্চ ২০২৬
দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081