আন্দোলনে আহত শিক্ষার্থীদের বিনামূল্যে অঙ্গ প্রতিস্থাপনের ঘোষণা রেটিনার 

১৪ আগস্ট ২০২৪, ১০:০৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অঙ্গহানির শিকার শিক্ষার্থীদের বিনামূল্যে অঙ্গ প্রতিস্থাপনের ঘোষণা দিয়েছে মেডিকেল ভর্তি কোচিং রেটিনা। এ উপলক্ষে ‘কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন’ প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ বুধবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রেটিনা এই ঘোষণা দেয়।

রেটিনা জানায়, গুগল ফর্মের মাধ্যমে আগ্রহীদের তথ্য জানানো যাবে। এ ছাড়া যেকোনো জিজ্ঞাসার জন্য রয়েছে হটলাইন নাম্বারও।

এই উদ্যোগের উদ্দেশ্য হিসেবে রেটিনা উল্লেখ করেছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শত শত শহীদের জীবন উৎসর্গ, হাজারো আহত ও অগণিত পঙ্গুত্ব বরণকারী ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে নতুন করে ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীদের এই অবিস্মরণীয় আত্মত্যাগের প্রতিদান দেয়ার সাধ্য আমাদের নেই। তবুও এই ক্রান্তিকালে আমাদের সকলের উচিৎ যার যার অবস্থান থেকে এই আন্দোলনে শহীদ পরিবার, আহত এবং অঙ্গহীন হয়ে যাওয়া সাহসী বীরদের পাশে দাঁড়ানো।’

‘এরই উদ্দেশ্যে রেটিনা মেডিকেল এ্যান্ড ডেন্টাল এ্যাডমিশন কোচিং পরম শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে জাতির সাহসী সন্তান অঙ্গহীন হওয়া প্রিয় শিক্ষার্থীদের জন্য হাতে নিয়েছে ‘কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন’ প্রজেক্ট।

আরও বলা হয়, ‘রেটিনা পরিবারের পক্ষ থেকে এই ক্ষুদ্র উদ্যোগ হয়তো আমাদের বীরদের জীবন আগের মতো স্বাভাবিক করতে পারবে না, তবে আমরা আশা করছি যে, পরিবারের কষ্টের সামান্য ভাগীদার হয়ে তাদের জীবন চলার কঠিন পথ কিছুটা হলেও মসৃণ করতে পারবো। 

ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence