ধর্ম মন্ত্রণালয়ের সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

১৩ আগস্ট ২০২৪, ০১:৫৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
খান শাহানুর আলম

খান শাহানুর আলম © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে তথ্য চেয়ে দেওয়া চিঠি বাতিলের পর ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আদেশ জারি হয়েছে।

এর আগে গতকাল সোমবার (১২ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের ওই চিঠি জারি করার দুই ঘণ্টার মাথায় বাতিল করা হয়। সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম সই করা ওই চিঠিতে বলা হয়, কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের তথ্য চাওয়া হয়।

চিঠিটি মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনসহ সব দপ্তরপ্রধানকে দেওয়া হলে তোলপাড় শুরু হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের নজরে আনা হলে তা বাতিল করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার গণমাধ্যমকে বলেন, ‘চিঠিটি আমাকে না জানিয়ে ভুল করে জারি করা হয়েছে। আমার নজরে আসার পরই ওই চিঠি বাতিল করে দিয়েছি।’

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬