যাত্রী ছাড়া মেট্রোরেল চলবে আজ!

১৩ আগস্ট ২০২৪, ১১:২৬ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
যাত্রী ছাড়া মেট্রোরেল চলবে আজ!

যাত্রী ছাড়া মেট্রোরেল চলবে আজ! © টিডিসি ফটো

দীর্ঘ ২৪ দিন পর আজ চলবে বহুল প্রতিক্ষীত মেট্রো ট্রেন। তবে এই ট্রেনে কোনো যাত্রী উঠতে পারবেন না। ট্রেনটি শুধুমাত্র পরীক্ষা-নিরীক্ষার জন্য চালানো হবে। যাত্রীদের ট্রেনে উঠতে অপেক্ষা করতে হবে আরও ৩ দিন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে গত ১৯ জুলাই থেকে দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল পরিষেবা বন্ধ রয়েছে।

দীর্ঘ ২৭ দিন পর শনিবার (১৭ আগস্ট) মেট্রোরেল আবারও যাত্রী নিয়ে চলবে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

ডিএমটিএলের একাধিক দায়ীত্বশীল সূত্র জানিয়েছে, আগামী শনিবার মেট্রোরেল চালু করার জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। প্রথম ধাপ হিসেবে গত রোববার সংশ্লিষ্টরা হেঁটে হেঁটে পুরো মেট্রোরেলের পথ পরীক্ষা করেছেন। সোমবার নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে। আর মঙ্গলবার যাত্রীবিহীন (ব্ল্যাঙ্ক) ট্রেন পরিচালনা শুরু হতে পারে। এভাবে যাত্রী ছাড়া কয়েক দিন মেট্রোরেল চালানো হবে। এরপরই যাত্রী নিয়ে চলাচল শুরু হবে।

এর আগে ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো লাইনের নিচের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ওই দিন সেই আগুনের মধ্য দিয়েই ছুটে যায় ট্রেন। পরে জননিরাপত্তার স্বার্থে ওই দিন বিকেল সাড়ে ৫টার পর মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬