টেন মিনিট স্কুল খুলেছে

১৩ আগস্ট ২০২৪, ১০:৩৩ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
টেন মিনিট স্কুল

টেন মিনিট স্কুল © সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য সকল কার্যক্রম বন্ধ করেছিলো শিক্ষাভিত্তিক জনপ্রিয় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। তবে তাদের অফলাইন সেন্টারের ক্লাস গতকাল থেকে শুরু হয়েছে আবারও।

সোমবার (১২ আগস্ট) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেয় তারা। 

পোস্টে লেখা হয়েছে, টেন মিনিট স্কুলের সকল লাইভ ক্লাস, রিভিশন ক্লাস ও অফলাইন সেন্টারের ক্লাস আজ থেকে শুরু হচ্ছে আবারও। যেকোনো পরিস্থিতিতে পড়ালেখা নিয়ে তোমাদেরকে সাপোর্ট দিতে আমরা প্রস্তুত।

এর আগে, অনির্দিষ্টকালের জন্য সকল লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস বন্ধ ঘোষণা করা হয় টেন মিনিট স্কুলের। শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৯ মিনিটে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালে যাত্রা শুরু করে টেন মিনিট স্কুলে। প্ল্যাটফর্মটি এখন ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ব্যাচে লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাসভিত্তিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতিতে নিয়মিত সহায়তা করছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ও চাকরির প্রত্যাশীদেরও প্রস্তুতিতে সাহায্য।

এছাড়াও শিক্ষার্থীদের নিয়মিত মডেল টেস্ট, ই-বুক ও লেকচার শিটের মতো শিক্ষামূলক রিসোর্স দেয় টেন মিনিট স্কুল।

 

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬