আন্দোলনে আহতদের চিকিৎসা খরচ মওকুফের ঘোষণা পপুলার হাসপাতালের

১৩ আগস্ট ২০২৪, ০৭:৪৮ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল

পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সকলের জন্য কেবল ওষুধের খরচ ব্যতীত চিকিৎসা খরচ মওকুফ করেছে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। পপুলার হাসপাতালের নিজস্ব প্যাডে লেখা ঘোষণাপত্রটিতে লেখা হয়েছে– আজ (১২ আগস্ট) থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আহত রোগীদের সকল প্রকার (মেডিসিন খরচ ব্যতীত) চিকিৎসা খরচ মওকুফ করে দেয়া হলো।

সোমবার (১২ আগস্ট) রাতে এই ঘোষণা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালটির পরিচালক এএম এসএম শারফুজ্জামান রুবেল স্বাক্ষরিত ঘোষণাপত্রটিতে আরও লেখা হয়েছে– এই ঘোষণা পপুলার হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীদের ক্ষেত্রে ভর্তির দিন থেকেই কার্যকর হবে।

এর আগে, পপুলার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূতুড়ে বিল দেয়ার অভিযোগ তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত কিছু শিক্ষার্থী। এ ঘটনার পর শিক্ষার্থীদের সঙ্গে পপুলার হাসপাতালের ম্যানেজমেন্টের বৈঠক হয়। পরে সেখানে যায় সেনাবাহিনী। ৩ পক্ষের বৈঠকের পর আসে চিকিৎসা খরচ মওকুফের এই চূড়ান্ত সিদ্ধান্ত।

ট্যাগ: জাতীয়
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬