প্রধান উপদেষ্টার প্রেস সচিব হচ্ছেন এএফপির শফিকুল আলম

১২ আগস্ট ২০২৪, ১১:৪৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
শফিকুল আলম ও ড. মুহাম্মদ ইউনূস (বাম থেকে)

শফিকুল আলম ও ড. মুহাম্মদ ইউনূস (বাম থেকে) © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম। নিয়োগের  বিষয়টি এক ফেসবুকে স্ট্যাটাসে তিনি জানিয়েছেন। 

আজ সোমবার ( ১২ আগষ্ট) রাতে সাংবাদিক শফিকুল আলমের ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা  প্রেস সচিব পদটি খালি ছিল।

শফিকুল আলম ফেসবুক স্ট্যাটাসে লিখেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস আমাকে প্রেস সচিব হিসেবে জয়েন করতে বলেন। এ প্রস্তাবে আমি খুবই সম্মানিত বোধ করছি। দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সেবা করার সুযোগ সৃষ্টি হলো। যদিও এখনো আমি নিয়োগ পত্র পাইনি, তবে আশা করি দ্রুত পেয়ে যাবো। 

এসময়ে তিনি তার বর্তমান কর্মস্থল এএফফিকে কৃতজ্ঞতা জানান এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত বলে জানান। 
  

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬